ফরিদগঞ্জ বাজারের প্রবীণ ব্যবসায়ী গোলাপ সরদারের ইন্তেকাল
- আপডেট সময় : ০৮:৪৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ৬০ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ বাজারের স’মিল ব্যবসায়ী এবং টিএন্ডটি জামে মসজিদের সভাপতি গোলাপ সরদার ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে ব্যবসায়ী মহল, মসজিদ কমিটি, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম গোলাপ সরদার ছিলেন অত্যন্ত অমায়িক, সদালাপী ও বিনয়ী স্বভাবের মানুষ। ব্যবসায়ী হিসেবে এলাকায় তাঁর পরিচিতির পাশাপাশি টিএন্ডটি জামে মসজিদের সভাপতি হিসেবে তিনি ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে পরিচিতজন ও স্থানীয়দের মাঝে শোকের আবহ তৈরি হয়েছে।
তাঁর মৃত্যুতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করার দোয়া করেছেন।
একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ অপূরণীয় ক্ষতি ধৈর্য ও সহনশীলতার সঙ্গে মোকাবিলা করার তৌফিক দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে।










