ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁদপুর মিডিয়ায় আপনাকে স্বাগতম...

ফরিদগঞ্জের লাউতলীতে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা

মামুন হোসাইন
  • আপডেট সময় : ০২:১৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

Oplus_131072

চাঁদপুর মিডিয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী গ্রামে শিক্ষার মানোন্নয়ন এবং লাউতলী শাহ আলম মডেল নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়কে মাধ্যমিক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান। গিয়াসউদ্দিন ও মফিজুল ইসলামের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খাইরুল ইসলাম রিপন, কামরুল মোল্লা, আব্বাস গাজী, তাজু গাজী, আসাদুজ্জামান কালু, মোস্তফা চৌধুরী ও শেখ মো. বেলায়াত হোসেন।

এলাকাবাসীর পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন মাওলানা মন্নান, রহিম জমদার, নুরু পাটওয়ারী, ফারুক আমিন, খোরশেদ আলম, মাসুদ মেম্বার, সুমন জমদার, টিপু পাটওয়ারী, গিয়াস উদ্দিন চৌধুরী, সোহাগ চৌধুরী, কামাল হাজী, জুয়েল হাজী, আফজাল হাজী ও রাছেল জমদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পাঠদানে আধুনিক ও কার্যকর পদ্ধতি অনুসরণ, ঝরে পড়া রোধ এবং নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার ওপর জোর দিতে হবে। একই সঙ্গে শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সচেতনতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

তাঁরা আরও বলেন, শিক্ষার মানোন্নয়ন কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক, এলাকাবাসী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সবার আন্তরিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে লাউতলী শাহ আলম মডেল নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়কে মাধ্যমিক পর্যায়ে উন্নীত করার প্রচেষ্টা এগিয়ে নেওয়া সম্ভব।

বক্তারা আশা প্রকাশ করেন, এ মতবিনিময় সভার মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে স্থানীয়দের মধ্যে সচেতনতা ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে। পাশাপাশি বিদ্যালয়টিকে মাধ্যমিক পর্যায়ে উন্নীত করার উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার কার্যকর ভূমিকা নিশ্চিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জের লাউতলীতে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা

আপডেট সময় : ০২:১৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬