ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁদপুর মিডিয়ায় আপনাকে স্বাগতম...

ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযান, ১৪ বছরের সাজাপ্রাপ্ত ‘কিলার মাসুদ’ চট্টগ্রামে গ্রেপ্তার

চাঁদপুর মিডিয়া ডেক্স
  • আপডেট সময় : ০৭:০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে

Oplus_131072

চাঁদপুর মিডিয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদগঞ্জে অস্ত্র মামলায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো. মাসুদুল করিম ওরফে মাসুদ মিয়া ওরফে ‘কিলার মাসুদ’কে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাসুদ ফরিদগঞ্জ উপজেলার পূর্ব লাউদুয়া গ্রামের মৃত আব্দুল হালিম ভূঁইয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি অস্ত্র মামলায় আদালতের দেওয়া ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণার পর থেকেই পলাতক ছিলেন মাসুদুল করিম। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকা এই আসামিকে গ্রেপ্তারে ফরিদগঞ্জ থানা পুলিশ তথ্য সংগ্রহ ও নজরদারি চালিয়ে আসছিল।

এরই ধারাবাহিকতায় তার অবস্থান চট্টগ্রাম নগরীর ডবলমুরিং এলাকায় শনাক্ত করা হয়। পরে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহর সার্বিক দিকনির্দেশনায় এসআই মো. জুমায়েত হোসেন জুয়েল ও এসআই মাসুদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে পুলিশের সদস্যরা কৌশলে অভিযান চালিয়ে মাসুদুল করিমকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

থানা পুলিশ জানায়, গ্রেপ্তার মাসুদের বিরুদ্ধে অস্ত্র মামলায় আদালতের ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের রায় রয়েছে। সাজা ঘোষণার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “অস্ত্র মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসুদুল করিম ওরফে ‘কিলার মাসুদ’কে চট্টগ্রামের ডবলমুরিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।”

পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তার আসামিকে বুধবার (২০ আগস্ট) চাঁদপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

ফরিদগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিনের পলাতক আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযান, ১৪ বছরের সাজাপ্রাপ্ত ‘কিলার মাসুদ’ চট্টগ্রামে গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬