ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁদপুর মিডিয়ায় আপনাকে স্বাগতম...

‘চিকিৎসার খরচ জোগাতেই নাকি গাঁজা বিক্রি’-২৫০ গ্রাম গাঁজাসহ বৃদ্ধা আটক

চাঁদপুর মিডিয়া ডেক্স
  • আপডেট সময় : ০৪:০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
চাঁদপুর মিডিয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদগঞ্জে ২৫০ গ্রাম গাঁজাসহ ৬০ বছর বয়সী এক বৃদ্ধাকে আটক করেছে পুলিশ। আটকের পর ওই বৃদ্ধার দাবি, অসুস্থতার কারণে নিয়মিত ওষুধ প্রয়োজন হলেও ছেলেরা ওষুধ কেনার টাকা দেন না। তাই চিকিৎসার খরচ ও জীবিকা নির্বাহের তাগিদে বাধ্য হয়েই গাঁজা বিক্রির সঙ্গে জড়িয়ে পড়েছেন তিনি। তবে পুলিশের দাবি, এটি তাঁর প্রথম ঘটনা নয়; এর আগেও মাদকসংক্রান্ত মামলায় গ্রেপ্তার ও কারাভোগের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের কামতা সওদাগর বাড়ি এলাকায়। বৃহস্পতিবার রাতে স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে জেসমিন বেগম নামের ওই বৃদ্ধাকে আটক করা হয়। তিনি ওই এলাকার রঞ্জন সওদাগরের স্ত্রী।

আটকের পর জেসমিন বেগম নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে বলেন, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। নিয়মিত ওষুধ কিনতে হয়। কিন্তু ছেলেরা তাঁর চিকিৎসার খরচ বহন করেন না। ফলে পেটের দায় ও চিকিৎসার ব্যয় মেটাতে বাধ্য হয়ে গাঁজা বিক্রি করতেন।

তবে তাঁর এই বক্তব্য নিয়ে স্থানীয়দের মধ্যে ভিন্নমত রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জেসমিন বেগম দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত। তাঁর চলাফেরা ও কর্মকাণ্ড নিয়ে বেশ কিছুদিন ধরে সন্দেহ ছিল স্থানীয়দের। পরে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাঁকে আটকে রেখে পুলিশে খবর দেন তাঁরা।

স্থানীয় বাসিন্দা মনির হোসেনের দাবি, জেসমিন বেগম মূলত মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও চট্টগ্রামে তাঁর বিরুদ্ধে একাধিক মাদক মামলা হয়েছে এবং তিনি কারাভোগ করেছেন। দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির কারণে স্থানীয়দের মধ্যে তাঁর বিরুদ্ধে ক্ষোভ রয়েছে বলেও দাবি করেন তিনি।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জেসমিন বেগমকে হেফাজতে নেয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে প্রায় ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ জানান, কামতা এলাকায় এক বৃদ্ধা নিয়মিত মাদক বিক্রি করছেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ তাঁকে নজরদারিতে রেখেছিল। পরে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, জেসমিন বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

একদিকে অসুস্থতা, চিকিৎসার খরচ ও পরিবারের কাছ থেকে আর্থিক সহায়তা না পাওয়ার দাবি; অন্যদিকে পুলিশের ভাষ্যে দীর্ঘদিনের মাদক ব্যবসার অভিযোগ—জেসমিন বেগমের আটকের ঘটনায় তাই সামনে এসেছে দুটি ভিন্ন বাস্তবতা। তাঁর দাবি সত্য, নাকি মাদক ব্যবসার অভিযোগই প্রকৃত ঘটনা—তা এখন তদন্ত ও আদালতের বিচারিক প্রক্রিয়াতেই নির্ধারিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘চিকিৎসার খরচ জোগাতেই নাকি গাঁজা বিক্রি’-২৫০ গ্রাম গাঁজাসহ বৃদ্ধা আটক

আপডেট সময় : ০৪:০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬