ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁদপুর মিডিয়ায় আপনাকে স্বাগতম...

ফরিদগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

চাঁদপুর মিডিয়া ডেক্স
  • আপডেট সময় : ০৫:৫৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ১৫৭ বার পড়া হয়েছে

Oplus_131072

চাঁদপুর মিডিয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদগঞ্জে স্কুলে যাওয়ার পথে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে অটোরিকশার ভেতরে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক চালকের বিরুদ্ধে। ঘটনার পর শিশুটির প্রচুর রক্তক্ষরণ হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত অটোরিকশাচালককে আটক করা হয়েছে

গত বৃহস্পতিবার সকালে উপজেলার চরদুঃখীয়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরদিন শুক্রবার শিশুটির পরিবারের পক্ষ থেকে ফরিদগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে এক সহপাঠীর সঙ্গে অটোরিকশায় করে স্কুলে যাচ্ছিল শিশুটি। পথে হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হলে চালক অটোরিকশাটি একটি নির্জন স্থানে থামান। অভিযোগ রয়েছে, এরপর পেছনের সিটে নিয়ে শিশুটির ওপর নির্যাতন চালান তিনি।

শিশুটির চিৎকার শুনে কাছাকাছি থাকা এক খামার মালিক এগিয়ে এলে অভিযুক্ত চালক দুই শিশুকে রাস্তায় নামিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যান।

পরে রক্তাক্ত পোশাকে শিশুটি বাড়িতে ফিরে মায়ের কাছে ঘটনার কথা জানায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার খবর পেয়ে ফরিদগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত চালককে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

আপডেট সময় : ০৫:৫৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬