ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁদপুর মিডিয়ায় আপনাকে স্বাগতম...

ফরিদগঞ্জে ইয়াবা কারবারে মা-ছেলে, ২ হাজার পিসসহ গ্রেপ্তার

চাঁদপুর মিডিয়া ডেক্স
  • আপডেট সময় : ০৯:১২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ৯২ বার পড়া হয়েছে

Oplus_131072

চাঁদপুর মিডিয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদগঞ্জে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (২৪ আগস্ট) ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার হোটেল আরাফাত এন্ড রেস্টুরেন্টের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—কক্সবাজারের টেকনাফ উপজেলার পূর্ব পানখালী এলাকার জালাল উদ্দিনের ছেলে আব্দুল মান্নান ওরফে আশিক (৪১) এবং তার মা ছেমন খাতুন (৬০)।

পুলিশ সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্লাহর সার্বিক দিকনির্দেশনায় থানার এসআই মোহাম্মদ হুমায়ুন কবির-২, এএসআই মাসুদুল হক ও এএসআই জুমায়েত হোসেন জুয়েলের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় ফরিদগঞ্জ থানাধীন কাছিয়ারা এলাকায় বাসস্ট্যান্ডের হোটেল আরাফাত এন্ড রেস্টুরেন্টের সামনে সন্দেহভাজন মা-ছেলেকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে ইয়াবার চালান নিয়ে ফরিদগঞ্জে এসেছিল। তবে এই চালানের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ফরিদগঞ্জে মাদক সরবরাহ ও কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে ইয়াবা কারবারে মা-ছেলে, ২ হাজার পিসসহ গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:১২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬