ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁদপুর মিডিয়ায় আপনাকে স্বাগতম...

এক আদেশে ফরিদগঞ্জ পৌরসভার দুই কর্মচারী বদলি

মুহাম্মাদ আল আমীন সাইফ
  • আপডেট সময় : ০৭:০০:১২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ৭২ বার পড়া হয়েছে
চাঁদপুর মিডিয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তা-কর্মচারীকে প্রশাসনিক কারণে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভায় তাৎক্ষণিক বদলি করা হয়েছে। বদলিকৃতরা হলেন—ফরিদগঞ্জ পৌরসভার কর আদায়কারী মাসুদ আলম ও কার্যসহকারী শরীফ হোসেন।

মঙ্গলবার (১১ আগস্ট) চাঁদপুর জেলা প্রশাসন থেকে জারি করা এক সরকারি আদেশে তাদের বদলির নির্দেশ দেওয়া হয়। আদেশ পাওয়ার পরপরই তাদের ফরিদগঞ্জ পৌরসভার বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি (রিলিজ) দেওয়া হয়েছে।

পৌরসভা ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রশাসনিক কারণ দেখিয়ে ফরিদগঞ্জ পৌরসভা থেকে তাদের নারায়ণপুর পৌরসভায় বদলি করা হয়েছে। সরকারি আদেশ অনুযায়ী, তাদের অবিলম্বে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থল নারায়ণপুর পৌরসভায় যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে ফরিদগঞ্জ পৌরসভার দুই গুরুত্বপূর্ণ কর্মচারীকে হঠাৎ করে অন্য একটি পৌরসভায় বদলির ঘটনায় স্থানীয় প্রশাসনিক পরিমণ্ডলে আলোচনা ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে। তবে সংশ্লিষ্টদের মতে, এ বদলির কারণে ফরিদগঞ্জ পৌরসভার নিয়মিত প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রমে বড় ধরনের কোনো নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা নেই।

তাৎক্ষণিক বদলির বিষয়ে জানতে চাইলে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া বলেন, জেলা প্রশাসন থেকে সরকারি আদেশ পাওয়ার পরপরই দুই কর্মচারীকে ফরিদগঞ্জ পৌরসভা থেকে রিলিজ দেওয়া হয়েছে।

তাদের বিরুদ্ধে কোনো অনিয়ম বা অভিযোগের কারণে এ বদলি কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো অভ্যন্তরীণ সমস্যার কারণে এ বদলি হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নতুন নারায়ণপুর পৌরসভার প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যেই তাদের বদলি করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এক আদেশে ফরিদগঞ্জ পৌরসভার দুই কর্মচারী বদলি

আপডেট সময় : ০৭:০০:১২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬