ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁদপুর মিডিয়ায় আপনাকে স্বাগতম...

ফরিদগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে এসে নেতার মৃত্যু

মুহাম্মাদ আল আমীন সাইফ
  • আপডেট সময় : ০১:২৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
চাঁদপুর মিডিয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নিতে এসে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মো. সেলিম (৫৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল ও সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।

নিহত মো. সেলিম উপজেলার কালিরবাজারের ব্যবসায়ী এবং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতাকর্মীরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিছিল ও সমাবেশে যোগ দেন সেলিম। অনুষ্ঠান চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে উপস্থিত নেতাকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তীব্র হৃদরোগে আক্রান্ত হয়ে সেলিমের মৃত্যু হয়েছে।

এদিকে তাঁর আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মী, ব্যবসায়ী সমাজ ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

সেলিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে এসে নেতার মৃত্যু

আপডেট সময় : ০১:২৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬