ফরিদগঞ্জে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৬:০৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ৮০ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ থানা-পুলিশের পৃথক বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে থানা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ্-র সার্বিক দিক-নির্দেশনায় সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ শাকিল রানা এবং এএসআই মোঃ বেলায়েত হোসাইন সঙ্গীয় ফোর্সসহ রাত সাড়ে ১২টার দিকে থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালান।
অভিযানে ১টি জিআর পরোয়ানাভুক্ত আসামি জসিম উদ্দিন খান (পিতা- মোস্তফা খান, সাং- বালিথুবা) এবং ১টি সিআর পরোয়ানাভুক্ত আসামি সোহাগ তালুকদার (৩১, পিতা- সাইফুল তালুকদার, সাং- শোভান)-কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত উভয়েই ফরিদগঞ্জ থানার বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ্ জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।










