আদালত থেকে জামিন পেলেন মাহবুব মোর্শেদ
- আপডেট সময় : ০৩:০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ২১১ বার পড়া হয়েছে

চেক ডিজঅনার সংক্রান্ত আইনের মামলায় চট্টগ্রাম আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ফরিদগঞ্জের ব্যবসায়ী মোঃ মাহবুব মোর্শেদ কচি পাটওয়ারী। আজ সকালে তিনি বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত উভয় পক্ষের শুনানি শেষে তা মঞ্জুর করেন।
নথি ও আদালত সূত্রে জানা যায়, মেসার্স মাহবুব এন্টারপ্রাইজের মালিক এবং ফরিদগঞ্জ থানার গল্লাক বাজার এলাকার বাসিন্দা মোঃ মাহবুব মোর্শেদ কচি পাটওয়ারী বিরুদ্ধে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) অ্যাক্টের ১৩৮ ধারায় চট্টগ্রাম আদালতে একটি দায়রা মামলা (মামলা নং- ২৪৮০/২০২৩) বিচারাধীন রয়েছে।
উক্ত মামলায় পূর্বে জারীকৃত ওয়ারেন্ট ইস্যু হয়। ১৮ আগষ্ট মঙ্গলবার আসামী মোঃ মাহবুব মোর্শেদ চট্টগ্রাম ৫ম যুগ্ম জেলা জজ আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জমা দেন। বিজ্ঞ বিচারক উভয় পক্ষের যুক্তিতর্ক ও শুনানি গ্রহণ শেষে ৫০০ টাকার বন্ডে দুজন জামিনদারের জিম্মায় তার জামিন আবেদন মঞ্জুর করার আদেশ প্রদান করেন।
শুনানি শেষে আসামীর পক্ষে তার বিজ্ঞ কৌঁসুলি আদালতে আনুষ্ঠানিকভাবে জামিননামা দাখিল করলে আদালত তা গ্রহণ ও নথিভুক্ত করেন।
এদিকে আসামী আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ করায়, তার বিরুদ্ধে পূর্বে ইস্যুকৃত কোনো গ্রেপ্তারী পরোয়ানা কার্যকর না করার নির্দেশ দেওয়া হয়েছে। পরোয়ানাটি কার্যকরণ বা তামিল না করে অনতিবিলম্বে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর আদালতের আদেশক্রমে আনুষ্ঠানিকভাবে একটি ‘রি-কল’ (Re-call) নোটিশ প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিয়ে ‘চাঁদপুর মিডিয়ায়’ একটি সংবাদ প্রকাশের পর উল্লেখিত মামলায় ব্যাবসায়ী মাহবুব মোর্শেদ ফোন করে জামিনের বিষয়টি নিশ্চিত করেন এবং প্রমাণপত্র (Re-Call) প্রেরণ করেন।










