ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁদপুর মিডিয়ায় আপনাকে স্বাগতম...

রাতের আঁধারে গুঁড়িয়ে দেওয়া হলো প্রতিবন্ধী আল আমিনের স্বপ্নের দোকান!

মুহাম্মাদ আল আমীন সাইফ
  • আপডেট সময় : ০৫:১১:৫০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

রাতের আঁধারে ভেঙে দেওয়া নির্মাণাধীন দোকানের সামনে শারীরিক প্রতিবন্ধী আল আমিন।

চাঁদপুর মিডিয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একটি পা নেই, তবুও থেমে নেই জীবনের লড়াই। সমাজের বোঝা হয়ে নয়, নিজের শ্রমে আত্মনির্ভরশীল হয়ে বাঁচার স্বপ্ন দেখছিলেন শারীরিক প্রতিবন্ধী আল আমিন। স্বজন ও এলাকাবাসীর সহযোগিতায় নিজের নামে রেজিস্ট্রিকৃত ও নামজারিকৃত জমিতে নির্মাণ করছিলেন একটি ছোট দোকান। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের আগেই রাতের আঁধারে কে বা কারা গুঁড়িয়ে দিয়েছে দোকানটির পূর্ব পাশের দেয়াল। এতে ভেঙে পড়েছেন অসহায় আল আমিন। জমি নিয়ে প্রতিবেশী আলী আহমদের সঙ্গে অন্য দাগে মামলা চলমান থাকলেও নির্মাণাধীন দোকানের জমি নিয়ে কোনো বিরোধ নেই বলে দাবি তাঁর। অন্যদিকে, সংশ্লিষ্ট প্রতিবেশীও দোকান ভাঙার ঘটনায় প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিচার দাবি করেছেন। ঘটনাটি ঘটেছে গত ১ নভেম্বর রবিবার রাতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের একলাশপুর তুলাতলী বাজারে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন পূরণে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন প্রতিবন্ধী আল আমিন।

সরেজমিনে জানা যায়, শারীরিক প্রতিবন্ধী আল আমিনের ডান পা নেই। তাঁর বাবা রুহুল আমিন গত ৩০ সেপ্টেম্বর নিজ নামে রেকর্ডীয় বিএস ৬২৮ খতিয়ানভুক্ত ৪৮৪০ দাগে হিস্যানুসারে প্রাপ্ত দুই শতক জমি রেজিস্ট্রি করে ছেলের নামে লিখে দেন। পরবর্তীতে আল আমিন জমিটি নিজ নামে নামজারি করেন।

নিজের ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে স্বজন ও স্থানীয়দের সার্বিক সহযোগিতায় ওই জমিতে দোকান নির্মাণের কাজ শুরু করেন তিনি। স্বপ্ন ছিল, দোকানটি চালু হলে নিজের উপার্জনে চলবেন, কারও বোঝা হয়ে থাকতে হবে না। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের আগেই রবিবার রাতে কে বা কারা নির্মাণাধীন দোকানটির পূর্ব পাশের দেয়াল ভেঙে ফেলে।

দোকান ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করে আল আমিন বলেন, “সম্পত্তি নিয়ে প্রতিবেশী আলী আহমদের সঙ্গে বিরোধ রয়েছে। ৪৮৩৮ দাগে বাড়ির সম্পত্তি নিয়ে তাঁর সঙ্গে মামলা চলমান। কিন্তু যে দাগে আমি দোকান নির্মাণ করছি, সেই দাগ নিয়ে কারও সঙ্গে আমার কোনো বিরোধ নেই। তারপরও কে বা কারা আমার দোকানটি ভেঙে দিয়েছে।”

আবেগাপ্লুত কণ্ঠে তিনি আরও বলেন, “আমি একজন প্রতিবন্ধী মানুষ। সমাজের বোঝা হতে চাই না। সবার সহযোগিতায় আত্মনির্ভরশীল হতে চাই। অনেক কষ্ট করে দোকানটি নির্মাণ করছিলাম। আমার এই স্বপ্নের ওপর যারা আঘাত করেছে, তাদের বিচার চাই। সরকার ও প্রশাসনের দায়িত্বশীল মহলের সার্বিক সহযোগিতা কামনা করছি।”

এ বিষয়ে জানতে চাইলে প্রতিবেশী আলী আহমদ তাঁর জমিসংক্রান্ত কাগজপত্র নিয়ে উপস্থিত হন। কাগজপত্র পর্যালোচনায় দেখা যায়, তিনি চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেছেন। মামলাটির নম্বর ১২৯০/২০২৬। সেখানে বিএস ৪৮৪০ দাগে পাঁচ শতক ভূমিকে বিরোধপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

তবে মামলায় উল্লেখিত সম্পত্তির সঙ্গে আল আমিনের নির্মাণাধীন দোকানের জমির বিরোধের কোনো সুস্পষ্ট সূত্র পাওয়া যায়নি। আলী আহমদ নিজেও আল আমিনের দোকান ভাঙার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছেন।

স্থানীয় ইউপি সদস্য মো. মাইনউদ্দিন বলেন, “সম্পত্তিগত বিরোধ থাকলে তা স্থানীয়ভাবে অথবা আইন-আদালতের মাধ্যমে সমাধান করতে হবে। রাতের অন্ধকারে কারও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া অবশ্যই নিন্দনীয়।”

একজন শারীরিক প্রতিবন্ধী মানুষের আত্মনির্ভরশীল হয়ে ওঠার প্রচেষ্টায় এমন ঘটনা কেবল তাঁর ব্যক্তিগত ক্ষতিই নয়, মানবিক মূল্যবোধেরও প্রশ্ন তুলে দিয়েছে। জমি নিয়ে বিরোধ থাকলে তার সমাধান আইনগত পথেই হওয়া উচিত। কিন্তু রাতের আঁধারে একটি নির্মাণাধীন স্থাপনা ভেঙে দেওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং প্রতিবন্ধী আল আমিনের স্বপ্নের দোকানটি পুনর্নির্মাণে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী ও

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাতের আঁধারে গুঁড়িয়ে দেওয়া হলো প্রতিবন্ধী আল আমিনের স্বপ্নের দোকান!

আপডেট সময় : ০৫:১১:৫০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬