ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁদপুর মিডিয়ায় আপনাকে স্বাগতম...

ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ায় ফরিদগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা রাসেল গ্রেফতার

মুহাম্মাদ আল আমীন সাইফ
  • আপডেট সময় : ০১:০২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে

Oplus_131072

চাঁদপুর মিডিয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাজীগঞ্জে ছাত্রলীগ মিছিলে অংশ নেওয়া ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় ফরিদগঞ্জের সুবিদপুর পূর্ব ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা মো. রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) রাতে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমীন তালুকদারের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) হুমায়ূন কবিরের নেতৃত্বে হাজীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রাসেল মিজি (৩০) ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের তেলিশার গ্রামের মো. গিয়াসউদ্দিন এশুর ছেলে। তিনি পেশায় একজন প্রবাসী।

গত ৬ই অক্টোবর ২০২৬ হাজীগঞ্জ থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল নেতাকর্মী ঝটিকা মিছিল বের করে নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা চালায়। ওই ঘটনায় হাজীগঞ্জ থানার এসআই জুয়েল বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। ওই মিছিলের মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয় মর্মে পুলিশ সূত্রে জানা যায়।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমীন তালুকদার জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগে হাজীগঞ্জ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রাসেল মিজিকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ায় ফরিদগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা রাসেল গ্রেফতার

আপডেট সময় : ০১:০২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬