ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁদপুর মিডিয়ায় আপনাকে স্বাগতম...

ফরিদগঞ্জে দশম শ্রেণির ছাত্রকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৫১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ১৩০ বার পড়া হয়েছে
চাঁদপুর মিডিয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদগঞ্জ উপজেলার বড়গাঁও উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক আবু নাসের মুহাম্মাদ জাকারিয়ার বিরুদ্ধে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থীর পক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তার চাচা জাহাঙ্গীর।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর সন্ধ্যায় শিক্ষকের ব্যক্তিগত কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে। ওই বাড়িতেই ভাড়া থাকেন শিক্ষক। পরদিন ৬ অক্টোবর ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

শিক্ষার্থীর অভিযোগ, প্রাইভেট পড়া শেষে শিক্ষক তাকে বাড়ির ছাদে ডেকে নেন। সেখানে তাকে জড়িয়ে ধরে চুমু দেন এবং যৌন নিপীড়নের চেষ্টা করেন। একপর্যায়ে শিক্ষার্থী সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক আবু নাসের মুহাম্মাদ জাকারিয়া বলেন, ‘আমার ভুল হয়েছে। আমি কিছু করি না। তবে তাকে কিস করেছি। আমি ক্ষমা চাই।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবুল লতিফ বলেন, ‘ঘটনাটি প্রতিষ্ঠানের বাইরে ঘটেছে। তবে আমার কাছে লিখিত অভিযোগ আসায় বিষয়টি ম্যানেজিং কমিটিকে জানিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মোস্তফা কামাল বলেন, ‘প্রধান শিক্ষক আমাকে এখনো জানাননি। তবে এমন ঘটনা ঘটলে আমি অবশ্যই বিধি অনুযায়ী ব্যবস্থা নেব।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে দশম শ্রেণির ছাত্রকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

আপডেট সময় : ০৮:৫১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬