ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁদপুর মিডিয়ায় আপনাকে স্বাগতম...

ফরিদগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি, ঐক্যবদ্ধ হওয়ার বার্তা মোতাহার পাটওয়ারীর

মুহাম্মাদ আল আমীন সাইফ
  • আপডেট সময় : ০৪:৩২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে
চাঁদপুর মিডিয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্ণাঢ্য র‌্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ফরিদগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে দীর্ঘদিন পর বিএনপির সিনিয়র নেতাদের একসঙ্গে দেখা যায়। এতে নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও নতুন উদ্দীপনা সৃষ্টি হয়। অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী বলেন,‘ফরিদগঞ্জ বিএনপিকে ঐক্যবদ্ধ করাই হবে আমার মূল লক্ষ্য।’

দুপুরে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

র‌্যালিতে বিএনপির নেতাকর্মীরা দলীয় ও জাতীয় পতাকা এবং দলীয় প্রতীক নিয়ে অংশ নেন।

এর আগে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন মাঠে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করেন মোতাহার হোসেন পাটওয়ারী।

র‌্যালি শেষে বাসস্ট্যান্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের প্রধান সমন্বয়ক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিআইপি মোতাহার হোসেন পাটওয়ারী।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর দেশের সাধারণ মানুষ স্বৈরশাসনের কারণে অবরুদ্ধ ছিল। বিএনপির নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারেননি এবং নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি।

মোতাহার পাটওয়ারী বলেন, দীর্ঘ সময় পর অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। বিগত সরকারের সময়ে সৃষ্ট বিশৃঙ্খলা দূর করে দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সময় লাগবে।

তিনি আরও বলেন, বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দেবে। দলের নেতৃত্বের সুযোগ পেলে ফরিদগঞ্জ বিএনপির শৃঙ্খলা ফিরিয়ে এনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করবেন। **‘সকল নেতাকর্মীকে একত্রিত করাই হবে আমার মূল লক্ষ্য’—**বলেন তিনি।

বক্তব্যে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা এবং বীরত্বের কথাও তুলে ধরেন তিনি।

আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম পাপক, হারুনুর রশিদ, আবু জাফর খসরু মোল্লা, নজরুল ইসলাম পাটওয়ারী, মো. জাকির পাটওয়ারী, আব্দুর রহমান, মো. মাসুদ, আবুল কাশেম পাটওয়ারী, শাহাবুদ্দিন বাবুল, জাহাঙ্গীর আলম, আমজাদ হোসেন শিপন, জাহাঙ্গীর আলম নান্টু, আব্দুল মতিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা পার্কে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর চার দশকের বেশি সময়ে নানা রাজনৈতিক চড়াই-উতরাই পেরিয়ে দলটি বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে সরকার পরিচালনা করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি, ঐক্যবদ্ধ হওয়ার বার্তা মোতাহার পাটওয়ারীর

আপডেট সময় : ০৪:৩২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬