ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁদপুর মিডিয়ায় আপনাকে স্বাগতম...

প্রধানমন্ত্রীর প্রেস সচিব শিবলী সাদেককে যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য সংবর্ধনা: সহস্রাধিক মোটরসাইকেলের বিশাল শোডাউন

ফখরুল পাঠান
  • আপডেট সময় : ০৫:২৭:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ১৮১ বার পড়া হয়েছে
চাঁদপুর মিডিয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রীর প্রেস সচিব শিবলী সাদেকের শুভ আগমন উপলক্ষে এক উৎসবমুখর পরিবেশে তাকে উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনা দেওয়া হয়েছে। এই উপলক্ষে উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্যোগে এলাকায় একটি বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। সহস্রাধিক মোটরসাইকেলের এই অভূতপূর্ব বহর পুরো এলাকায় এক ব্যাপক আলোড়ন ও উদ্দীপনার সৃষ্টি করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর প্রেস সচিব শিবলী সাদেককে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন স্থানীয় রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দ। এই সময় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

উক্ত সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন এবং সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু। এছাড়াও তৃণমূলের অত্যন্ত জনপ্রিয় নেতা ও সাবেক কাউন্সিলর জাকির হোসেন গাজী এবং উপজেলা বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা আরিফ হোসেন পৌর যুবদলের রাজনীতিকে মাঠ পর্যায়ে সুসংগঠিত করতে অগ্রণী ভূমিকা পালনকারী পৌর যুবদলের সাবেক সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী এবং সাংগঠনিক সম্পাদক সোহাগ পাটওয়ারী।

আয়োজনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক ফখরুল পাঠান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফারুক আহমেদ এবং ছাত্রদলের আহবায়ক মেহেদি হাসান মঞ্জু। সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও নেতৃবৃন্দ এই বিশাল শোডাউনে অংশ নেন।

মোটরসাইকেলের বহরটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশস্থলে এসে মিলিত হয়। এ সময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ হাত নেড়ে প্রধান অতিথিকে স্বাগত জানান। উপস্থিত নেতৃবৃন্দ বলেন, শিবলী সাদেকের এই গুরুদায়িত্ব প্রাপ্তি এলাকার উন্নয়ন ও রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।

তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীরা তাঁর হাতকে শক্তিশালী করতে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে সম্পূর্ণ প্রস্তুত। শিবলী সাদেক তাঁর বক্তব্যে নেতাকর্মীদের এই ভালোবাসার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রধানমন্ত্রীর প্রেস সচিব শিবলী সাদেককে যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য সংবর্ধনা: সহস্রাধিক মোটরসাইকেলের বিশাল শোডাউন

আপডেট সময় : ০৫:২৭:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬