ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁদপুর মিডিয়ায় আপনাকে স্বাগতম...

মাদকের বিরুদ্ধে মাঠে ফরিদগঞ্জের শিক্ষার্থীরা, পুলিশের উদ্যোগে র‍্যালি-সমাবেশ

চাঁদপুর মিডিয়া ডেক্স
  • আপডেট সময় : ০৭:১৯:১১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

Oplus_131072

চাঁদপুর মিডিয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং সমাজে মাদকের বিস্তার প্রতিরোধে চাঁদপুরের ফরিদগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘মাদক থেকে দূরে থাকি, সুস্থ সমাজ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদগঞ্জ থানা-পুলিশের উদ্যোগে বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের চান্দ্রায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। সমাবেশ থেকে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার পাশাপাশি পরিবার ও সমাজে মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

বুধবার বিকেলে চান্দ্রা ইমাম আলী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়। শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে র‍্যালিটি চান্দ্রা বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বাজারের উত্তর মাথায় টাওয়ারসংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।

পরে সেখানে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদকের কারণে ব্যক্তি, পরিবার ও সমাজে সৃষ্ট নানা ক্ষতিকর প্রভাব তুলে ধরে তরুণদের মাদক থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ বলেন, মাদক বর্তমানে সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। এই সামাজিক ব্যাধি থেকে যুবসমাজ ও পরিবারকে রক্ষা করতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হলে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। মাদকমুক্ত সমাজই সুন্দর ও সুস্থ জীবনের ভিত্তি বলেও উল্লেখ করেন তিনি।

ওসি আরও বলেন, আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মের পথচলা যেন কোনোভাবেই মাদকের কারণে থমকে না যায়, সে বিষয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সব সময় সচেতন থাকতে হবে। শিক্ষার্থীদের নিজেদের পাশাপাশি বন্ধু ও সহপাঠীদেরও মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় চান্দ্রা ইমাম আলী উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা বিল্লাল হোসেন, ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আলম, হুমায়ুন কবির, স্থানীয় ইউপি সদস্য সাগর মজুমদার, আমির হোসেন কিরন, মিজানুর রহমান, সামাজিক ব্যক্তিত্ব সেলিম মিয়া, উপজেলা ছাত্রদল নেতা মহিউদ্দিন ভূঁইয়া, ইউনিয়ন যুবদল নেতা জহিরুল ইসলাম, সদস্য সচিব হাছান বেপারী, বিএনপি নেতা হাবিবুর রহমান পাটওয়ারী, আব্দুল আউয়াল, জসিম উদ্দিন ও শাহীন হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা বলেন, মাদক প্রতিরোধ শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার দায়িত্ব নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় মাদকের বিরুদ্ধে কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। বিশেষ করে শিক্ষার্থীদের সচেতন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা আরও সহজ হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাদকের বিরুদ্ধে মাঠে ফরিদগঞ্জের শিক্ষার্থীরা, পুলিশের উদ্যোগে র‍্যালি-সমাবেশ

আপডেট সময় : ০৭:১৯:১১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬