ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁদপুর মিডিয়ায় আপনাকে স্বাগতম...

ফরিদগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা রবিন গ্রেপ্তার

চাঁদপুর মিডিয়া ডেক্স
  • আপডেট সময় : ০১:২৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
চাঁদপুর মিডিয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদগঞ্জে বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গুপ্তি পশ্চিম ইউনিয়নের সাবেক সভাপতি মো. আজাদ হোসেন ওরফে রবিন (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহর নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) আরিফ সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার গুপ্তি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রবিন উপজেলা ছাত্রলীগের সদস্য ও গুপ্তি পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি উপজেলার গুপ্তি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামের মো. আমিন পাটওয়ারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালে ফরিদগঞ্জে বিএনপির দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ২০২৫ সালে এ ঘটনায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে রবিনকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ এরশাদ উল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সারাদেশের মতো ফরিদগঞ্জেও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি কিংবা নাশকতার যেকোনো চেষ্টা রুখে দিতে পুলিশ তৎপর রয়েছে। এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা রবিনকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, বুধবার দুপুরে ফরিদগঞ্জ পৌর সদর এলাকায় চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের ফরিদগঞ্জ ব্রিজ (বেইলি ব্রিজ) এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫-২০ নেতাকর্মী মিছিল বের করেন বলে জানা গেছে। ওই ঘটনার পরই পুলিশ অভিযান শুরু করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা রবিন গ্রেপ্তার

আপডেট সময় : ০১:২৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬