ফরিদগঞ্জে থানা পুলিশের এক বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২:১০ ঘটিকায় ফরিদগঞ্জ থানাধীন সন্তোষপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-১১নং চরদুঃখিয়া (পূর্ব) ইউনিয়নের ২নং ওয়ার্ডের সন্তোষপুর (রাঢ়ী বাড়ি) এলাকার আবুল হোসেনের ছেলে মোঃ জহির হোসেন (২৮) এবং একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের সন্তোষপুর (নুরু মিয়া সর্দার বাড়ি) এলাকার মনসুর আহাম্মদের ছেলে জাফর (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ্-এর সার্বিক দিক-নির্দেশনায় এসআই মোঃ হেলাল উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সন্তোষপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে জহির ও জাফরের হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ্ জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক মুহাম্মাদ আল আমীন সাইফ
যোগাযোগ ০১৯৭৭৮০০৬৭৬
চাঁদপুর মিডিয়া