
ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া ছালেহিয়া ফাযিল মাদরাসার সাবেক সহকারী অধ্যাপক মাওলানা ইসমাইল হোসেন মিজি (৭৫) ইন্তেকাল করেছেন। বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টা ৩৫ মিনিটে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামে নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দীর্ঘদিন ধরে কিডনির জটিলতা ও ডায়াবেটিসে ভুগছিলেন প্রবীণ এই শিক্ষক।
মাওলানা ইসমাইল হোসেন মিজি ফরিদগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামের আরফান আলী মিজি বাড়ির বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, তিন মেয়ে, আত্মীয়স্বজন, সাবেক শিক্ষার্থী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ (২৮ অক্টোবর) বুধবার বাদ আসর মরহুমের নিজ বাড়ির সামনে অবস্থিত মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী, সাবেক শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন তাঁর স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক মুহাম্মাদ আল আমীন সাইফ
যোগাযোগ ০১৯৭৭৮০০৬৭৬
চাঁদপুর মিডিয়া